নকশিকাঁথার মাঠ ০৯/১৪- জসিমউদদীন

আষাঢ় মাসে রূপীর মায়ে মরল বিকার জ্বরে,  
 রূপা সাজু খায়নি খানা সাত আট দিন ধরে।  
 লালন পালন যে করিত “ঠোঁটের” আধার দিয়া,  
 সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া।  
 ঘামলে পরে যে তাহারে করত আবের পাখা;  
 সেই শাশুড়ী মরে, সাজুর সব হইল ফাঁকা।  
 সাজু রূপা দুই জনেতে কান্দে গলাগলি;  
 গাছের পাতা যায় যে ঝরে, ফুলের ভাঙে কলি।  
 এত দুখের দিনও তাদের আস্তে হল গত,  
 আবার তারা সুখেরি ঘর বাঁধল মনের মত। 
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url